আড়াইহাজারে ৪ বছর পর বিএনপির শোডাউন

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আড়াইহাজার সদরে সোমবার মিছিল করে উপজেলা বিএনপি। থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে সমাবেশ করে। এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সভায় উপস্থিত ছিলেন থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান বাচ্চু, সাবেক ভিপি কবির হোসেন, মাহমুদুল্লাহ লিটন, ছাত্রদল নেতা রাজীবউল্লাহ রাজীব, নুর এ আলম বারী, মোবারকসহ আরো অনেকে।