নির্দলীয় সরকারের দাবি জনগণের
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:১৪
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টেলিভিশনসহ বন্ধ ঘোষিত পত্রিকা ও চ্যানেল খুলে দেয়ার দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল আলোচনাসভার আয়োজন করা হয়। জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আলোচনায় অংশ নেন বিএফইউজের মহাসচিব বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের মহাসচিব হারুনুর রশিদ প্রমুখ।
নজরুল ইসলাম খান বলেন, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। সরকার যত কৌশল অবলম্বন করুক না কেন এই দাবি এখন জনগণের।
অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকরা পোলিং ও প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করবে না। —প্রেস বিজ্ঞপ্তি