মাহমুদুরের বিরুদ্ধে তৌফিক-ই-এলাহীর মামলা খারিজ
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:১৭
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর দায়েরকৃত মানহানির মামলা খারিজ করে দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের এ অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আলমগীর কবির রাজ মঙ্গলবার এ আদেশ দেন।