পদ্মা অয়েলের এমডির
বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:২৩
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগী সংস্থা পদ্মা অয়েল কোম্পানির এমডি আবুল খায়েরসহ ৬৭ জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করেছে দুদক। পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের অভিযোগে গতকাল বুধবার নগরীর সদরঘাট থানায় মামলাগুলো দায়ের করেন দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মোরশেদ আলম। তিনটি মামলাতেই আবুল খায়েরকে প্রধান আসামি করা হয়েছে বলে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার চৌধুরী জানান।