বিশ্বনাথে বলাত্কারের অভিযোগে সংঘর্ষ আহত শতাধিক
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২২:৪৭
বলাত্কারের অভিযোগের সূত্র ধরে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্ল¬াহবাজারে গতকাল বুধবার সকালে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত ৪০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বিশ্বনাথ-কামালবাজার সড়কে ট্রাক, সিএনজি ও দোকান ভাংচুর করা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাতে পনাউল্ল¬াহবাজারে একটি বালক বলত্কারের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠার পর ঘটনার জন্য দায়ী বলে একজন ব্যক্তিকে মারধর করা হয়। বুধবার সেই ঘটনার জের ধরে বলত্কারের শিকার ও অভিযুক্ত ব্যক্তির পক্ষের লোকেরা সংঘর্ষে লিপ্ত হয়।