আজকের রাশিফল

১২ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ২৮ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ২ রমজান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ২ ও ৩। শুভবার: সোম ও বৃহস্পতিবার। শুভরত্ন: পোখরাজ ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, নির্ভীক ও উচ্চাভিলাষী। সৃজনশীল, দয়ালু ও সহানুভূতিশীল হলেও আপনি স্পষ্টভাষী ও স্বাধীনচেতা। আপনি কর্মঠ। নেতৃত্ব দেয়া ও অন্যকে পরিচালিত করার গুণ আছে আপনার। সহজেই আপনি জনপ্রিয়তা লাভ করবেন। জ্ঞান ও অভিজ্ঞতা লাভের জন্য ভ্রমণের প্রতি থাকবে আপনার অসীম আগ্রহ। জীবনের লক্ষ্যে আপনি অবিচল। সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে এগুলে সাফল্য আপনার পদচুম্বন করবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: জুলিয়াস সিজার, সুরকার অস্কার হ্যামারস্টেইন, কবি পাবলো নেরুদা, নাট্যকার আবদুল্লাহ আল মামুন, অভিনেতা বিল কসবি, স্থপতি বাক মিনিস্টার ফুলার, রাজনীতিক একেএম গোলাম কবীর। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ শরীর-মন ভালো নাও থাকতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর না করলেই ভালো করবেন। মাতা বা মাতৃস্থানীয় কারো সহযোগিতা পাবেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ভাই-বোন কারো আচরণে কষ্ট পাবেন। কান কথায় কান না দিলেই ভালো করবেন। চিন্তা-ভাবনা না করে কোনো কাজে অগ্রসর হওয়া ঠিক হবে না। বিশিষ্ট কারো সহযোগিতা আশা করতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ বাণিজ্যিক ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে বাকি-বকেয়ার ক্ষেত্রে সতর্ক থাকাই ভালো। বন্ধু বা আত্মীয় দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিক দিক বিকেলের দিকে তুলনামূলক ভালো যাবে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন। বিপরীত লিঙ্গের কারো সান্নিধ্যে আনন্দবোধ করবেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। বন্ধু বা সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রয়োজনীয় কোনো তথ্য হাতে আসতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অপ্রত্যাশিত কোনো কারণে অর্থ নষ্ট হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বন্ধু বা সহকর্মীদের সহযোগিতা পাবেন। অন্যের সহানুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করুন। মানুষিক অশান্তি দেখা দিতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। চাকরিস্থলে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ পাওনা টাকা আদায় করা কঠিন হবে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। আহারে-বিহারে সংযমী হলেই ভালো করবেন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ভাড়াটে অথবা প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত না হলেই ভালো করবেন। যে কোনো ব্যাপারে বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কাজকর্মে অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। আজ কোনো কাজে ঝুঁকি নেবেন না। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। পাওনা টাকা আদায়ের ব্যাপারে গুরুত্ব দিন। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। কর্তৃপক্ষের সাথে মতানৈক্য সৃষ্টি হতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। নতুন কোনো চুক্তি সম্পাদনের আগে সবকিছু যাচাই করে নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক বিষয়াদিতে সুফল পাবেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ সাংসারিক কারণে অর্থ নষ্টের আশংকা আছে। অকারণ ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। শরীর ভালো যাবে না। ফলে মানসিক হতাশায় ভুগতে পারেন। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। আজ ঝুঁকি না নিলেই ভালো করবেন।