নাট্যকার খায়রুল আলম সবুজ
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ১৮:০১
বিটিভির প্রযোজনায় নির্মিত হয়েছে নাটক ‘তিনি আর নাটক লিখবেন না’। একজন নতুন নাট্যকারের প্রতি নির্মাতাদের অবহেলার বিষয়টিকে এই নাটকে তুলে ধরেছেন নাট্যকার। কেবলমাত্র সুযোগের অভাবে অনেক প্রতিভা যে ঝরে পড়ে এমনই একটি ঘটনা নিয়ে নাটকটি রচনা করেছেন শামীম ফেরদৌস। বিটিভির নিজস্ব স্টুডিও এবং শাহবাগ আজিজ মার্কেটসহ ঢাকার বিভিন্ন লোকেশনে গত ৮ ও ৯ জুলাই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই নাটকে কোনো নারী চরিত্র নেই। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ। এই নাটকে তিনি নাট্যকার চরিত্রে অভিনয় করেছেন।