তথ্য বিচিত্রা
তাপমাত্রা
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ১৮:০৪
বজ্রপাত যখন মাটিতে বা অন্য কোনো মাধ্যমে আঘাত করে তখন এর ফলে ৩০ হাজার ডিগ্রি সেলসিয়াস বা ৫৪ হাজার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা তৈরি হতে পারে।
একটি স্পঞ্জ যে পরিমাণ গরম পানি ধারণ করতে পারে তার চেয়ে বেশি পরিমাণে ঠাণ্ডা পানি ধরে রাখতে পারে।
সাধারণ কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার বলতে সাধারণত ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নির্দেশ করা হয়।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
ঠাণ্ডা পানির চাইতে গরম পানি দ্রুত বরফে পরিণত হয়।
ঘুমানোর জন্য আদর্শ তাপমাত্রা ধরা হয় ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর মাঝামাঝি তাপমাত্রাকে।
সূর্যের কেন্দ্রস্থলের তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বা ২৭ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট।
একমাত্র অতিরিক্ত তাপই হীরক খণ্ডকে বিনষ্ট করতে পারে।