৫০ হাজার টাকা ফিরিয়ে দিলেন রিকশাচালক
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২১:০৭
রোদ-বৃষ্টিতে ভিজে রোজগার করেন সামান্য কয়েকটি টাকা। সেই লোকটিই অসত্ লোকদের গালে অদৃশ্য চপেটাঘাত করে মুল মালিককে ফিরিয়ে দিলেন কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এমন একটি কাজ করে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. লিটন মিয়া নামে এক রিকশা চালক। লিটন মিয়া জানান, ‘গরীব অইতাম পারি কিন্তু পরের টেহার লোভ নাই। পরের টেহায় শান্তি নাই। আমি গরীব অইলেও বৌ-জি লইয়া বালা অই আছি’।
জানা যায়, গত মঙ্গলবার রাতে লিটন মিয়ার যাত্রী ওয়ালটনের কর্মকর্তা ইব্রাহিম মিয়া রিকশায় মানি ব্যাগ ফেলে ওয়ালটনের আখাউড়াস্থ শো-রুমে নেমে যান। লিটন মিয়া শো-রুমে এসে ইব্রাহিম মিয়াকে ৫০ হাজার টাকাসহ মানিব্যাগটি ফেরত্ দেন।