তেরখাদা শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২১:০৮
বাংলাদেশ শিক্ষক সমিতি তেরখাদা শাখার উদ্যোগে গত মঙ্গলবার স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তেরখাদা শাখার সভাপতি ও শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, ওসি (তদন্ত) শেখ শমসের আলী ও শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেখ শহীদুল ইসলাম। বক্তৃতা করেন প্রধান শিক্ষক শেখ আলমাস হুসাইন, আশীষ কুমার বাইন, শেখ শাহজাহান আলী, গৌতম কুমার বিশ্বাস, ভীস্মদেব মোহান্ত, উদ্ধব কুমার মোহান্ত, প্রদ্যুত্ কুমার মল্লিক, মোঃ আনোয়ার হোসেন, রমেন কুমার মল্লিক প্রমুখ।