অরুয়াইল হাইস্কুলে পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমপ্রতি বার্ষিক ক্রীড়া, মেধা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এবং সভাপতি ছিলেন আশা ইন্টারন্যাশনালের চীফ অফিসার মোঃ এনামুল হক ও অরুয়াইল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান হোসেন, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ আবুবক্করকে পুরস্কার প্রদান করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি