মুন্সীগঞ্জের নৌ-পথে চাঁদা দাবি

যুবলীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

গজারিয়া উপজেলার মেঘনা নদীতে চাঁদা দাবির অভিযোগে যুবলীগ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ সময় পুলিশ মেঘনা নদী থেকে লগ্নচর গ্রামের শাহ জালাল, সাকিল আহমেদ, সেকুর হোসেন ও আশরাফুল ইসলাকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে মেঘনা বালু মহালের ‘এমভি প্রধান’ ড্রেজার শ্রমিক শফিকুল ইসলাম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। ড্রেজার শ্রমিকদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে উপজেলার হোসেন্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী শাহ পরানকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে এ চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে বলে জানান গজারিয়া থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন। এই ঘটনায় ঐ চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।