চৌগাছায় মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২১:১০
যশোরের চৌগাছায় এক মাদক ব্যবসায়ী প্রতিপক্ষের হাতে খুন হয়েছে। উপজেলার ধুলিয়ানি গ্রামের চান মিয়া গত বুধবার রাতে মোটরসাইকেলযোগে ফতেপুর গ্রাম থেকে বাড়ি যাচ্ছিলেন। ফতেপুর মাঠের কদমতলা নামক রাস্তার মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, প্রাথমিকভাবে মাদক ব্যবসা সংক্রান্ত ঘটনায় নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।