খুলনায় দুই গ্রামের
বাসিন্দাদের সংঘর্ষে
আহত ১৫
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২১:৫৯
খুলনার রূপসা উপজেলার আলাইপুর ও আনন্দনগর গ্রামের অধিবাসীদের মধ্যে গত বুধবার দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন বাদশাসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ লাঠিচার্জ ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে আলাইপুর কলেজের ছাত্র ও ছাত্রদল কর্মী আল আমিনকে ছাত্রলীগ কর্মী আনন্দনগর গ্রামের খালিদ, তারিক ও সুজা মারপিট করে। এ ঘটনার জের ধরে আলাইপুর ও আনন্দ নগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।