ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন দেশটির এক মন্ত্রী। ব্রেক্সিটের প্রথম ধাপ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন থেরেসা মে। গতকাল কারাগার বিষয়ক মন্ত্রী রবার্ট বাকলান্ড এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের সময়সীমা জানানোর দরকার নেই। কারণ তিনি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে থেরেসা মে প্রস্তাব দিয়েছিলেন, পার্লামেন্টে ব্রেক্সিট প্রস্তাব পাস হলে তিনি পদত্যাগ করবেন। -রয়টার্স