নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে হবে :শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক ওনার্স এসোসিয়েশন (বিপিপিওএ) আয়োজিত প্রাইভেট পলিটেকনিক উদ্যোক্তাদের জাতীয় সন্মেলন প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাশেম। এতে সভাপতিত্ব করেন সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শামসুর রহমান। অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন আইএলও, ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার ড. হরিপদ দাস।