প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা ২৬ জুলাই
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২২:২৩
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় সিনিয়র সিস্টেম এনালিস্টের ১টি, সহকারী প্রোগ্রামারের ২টি ও ইন্সট্রাক্টরের (কম্পিউটার সায়েন্স) ১৫টি (কেবল মুক্তিযোদ্ধা কোটা), পরিসংখ্যানবিদের ২টি, পরিসংখ্যান কর্মকর্তার ১টি (কেবল মুক্তিযোদ্ধা কোটা), সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তার ১টি পদসহ মোট ২২টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আগামী ২৬ জুলাই শুক্রবার সকাল ১০টায় ঢাকার মতিঝিলে আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা বলা হয়।