নাসিরনগরে পানিতে
ডুবে সাবেক ইউপি
চেয়ারম্যানের মৃত্যু
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২২:২৯
নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাছন আলী (৭০) পানিতে ডুবে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউপির শ্রীঘর পূর্বপাড়ার গ্রামে দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তিনি মারা যান। গোসলের পর আসতে বিলম্ব হওয়ায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মৃত লাশ উদ্ধার করে।