বরুড়ায় মাদক ব্যবসায়ীর
কাছ থেকে টাকা নেয়ায়
এসআই ক্লোজড
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২২:২৯
জেলার বরুড়া থানার এস আই শাখাওয়াত হোসেনকে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী শরীফের কাছ থেকে অবৈধভাবে টাকা নেয়ার অভিযোগ রয়েছে। বরুড়া থানার ওসি এ কে এম কাউছার চৌধুরী বলেন, এসআই শাখাওয়াতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, পৌর এলাকার শুশুন্ডা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী শরীফের নিকট থেকে পুলিশের এস আই শাখাওয়াত গত এপ্রিল মাসে ৪৬ হাজার টাকা, মে মাসে ৫ হাজার ও সর্বশেষ গত মঙ্গলবার ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু শরীফ ৩০ হাজার টাকা দিলে ক্ষিপ্ত হয়ে এস আই শাখাওয়াত তাকে গ্রেফতার করে। কিন্তু এস আই শাখাওয়াতকে মাসিক মাসোয়ারা দেয়ার বিষয়টি গ্রেফতার হওয়া শরীফ ফাঁস করে দেয়।