রাঙ্গামাটিতে ৩ জনকে অপহরণের ৫ ঘণ্টা পর মুক্তি

রাঙামাটির বন্দুকভাঙা ইউনিয়নের ভুরবান্যা গ্রাম থেকে তিনজনকে অপহরণের পাঁচ ঘন্টা পর মুক্তি দেয়া হয়েছে। ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ দাবি করেছে সন্তু লারমা গ্রুপ তাদের অপহরণ করেছিল। ইউপিডিএফ জানায়, গতকাল সকালে সন্ত্রাসীরা ভুরবান্যা গ্রাম থেকে চন্দ বাহু চাকমা, ভূদিহুলো চাকমা ও বীরবাহু চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় গুলির শব্দ শোনা গেছে। বেলা সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা তাদের রাস্তায় ছেড়ে দেয়। গতকাল ইউপিডিএফ পৃথক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।