আজ সৈয়দ ইশতিয়াক আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী

আজ ১২ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ১০ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে স্মৃতি পরিষদের পক্ষ থেকে মরহুমের বনানী কবরস্থানে পুষ্পার্ঘ অর্পণ, ফাতেহা পাঠ এবং এতিমখানায় মিলাদ মাহফিল। মরহুম সৈয়দ ইশতিয়াক আহমেদ তার বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশের আইন জগতে শুধুমাত্র অসামান্য অবদানই রাখেননি বরং এর পাশাপাশি তার দায়বদ্ধতা থেকে এটর্নি জেনারেল এর দায়িত্ব পালনসহ বিগত ১৯৯৬ এবং ২০০১ সালে তত্ত্বাবধায়খ সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি