পুলিশ ও র্যাব দিয়ে গণ গ্রেফতার চালাচ্ছে সরকার :জামায়াত

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকার সারাদেশে পুলিশ ও র্যাব দিয়ে গণগ্রেফতার চালাচ্ছে। এতে বলা হয়, মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের বেলকুচিতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করার জন্য অভিযান চালায় পুলিশ। তিনি এই অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি আরো বলেন, জামিনে মুক্তি পেয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারা ফটক থেকে বের হওয়ার সময় পুলিশ জামায়াত-শিবিরের ১১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে। এ ছাড়া গত বুধবার সারাদেশে ২৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য বিরোধী দলের নেতা-কর্মীদের উপর জুলুম এবং নির্যাতন চালানো হচ্ছে। বিবৃতিতে তিনি গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। -প্রেস বিজ্ঞপ্তি