দিল্লির ধর্ষণ মামলা
সেই কিশোরের মামলার রায় ২৫ জুলাই
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২৩:২১
গত বছরের ডিসেম্বরে দিল্লির মেডিক্যাল ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে রায় দেয়া হবে আগামী ২৫ জুলাই। দিল্লির ওই ধর্ষণের মামলায় এই কিশোর বেশি অপরাধ করলেও বয়সের কারণে তার শাস্তি কম হতে পারে। খবর এনডিটিভি’র।
গতকাল বৃহস্পতিবার কিশোর আদালত আগামী ২৫ জুলাই মামলার রায় দেয়া হবে জানায়। গত মাসে এই কিশোরের ১৮ বছর পূর্ণ হয়েছে। অন্যদের মতো তার শাস্তি হবে না। তিন বছর জেল হতে পারে। তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মেডিক্যাল ছাত্রীর পরিবার। তাদের অভিযোগ, সে ১৮ বছর পূর্ণ করছে। তার তিন বছরের সাজা তেমন কিছু নয়। আমরা সব অভিযুক্তের মৃত্যুদণ্ড চাই। প্রসঙ্গত, গত বছরের ১৬ ডিসেম্বর বাসে বন্ধুর সঙ্গে আসার সময় গণধর্ষণের শিকার মেডিক্যাল ছাত্রী। এই ভারতসহ বিশ্বে ব্যাপক সমালোচিত হয়। কিছুদিন চিকিত্সা নেয়া সিঙ্গাপুরের এক হাসপাতালে মারা যায় সে।