প্রধানমন্ত্রী আজ এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করবেন
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২৩:২৫
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ শুক্রবার রমজানের দ্বিতীয় দিনে এতিম, প্রতিবন্ধী, শিশু, পঙ্গু মুক্তিযোদ্ধা ও আলেমদের সঙ্গে ইফতার করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকোয়েট হল ও দক্ষিণের খোলা স্থানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রতি বছর রমজান মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিম, প্রতিবন্ধী, শিশু, পঙ্গু মুক্তিযোদ্ধা ও আলেমদের সঙ্গে ইফতার করে থাকেন।