ফ্রিজে রাখা চাটনিতে ধ্বংস অ্যাপার্টমেন্ট

ফ্রিজের বিস্ফোরণ ঘটে নানা কারণে। এর মধ্যে বিদ্যুত্ সমস্যা ও যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। কিন্তু ফ্রিজে চাটনি থাকলেও বিস্ফোরণ ঘটতে পারে। শুধু তাই নয়, ধ্বংস হতে পারে একটি অ্যাপার্টমেন্টও। এ ঘটনা ঘটনা ঘটেছে ব্রিটেনে। খবর হাফিংটন পোস্টের। মার্গারেট গুডউইন নামে এক নারীকে তার এক বন্ধু চাটনি দিয়েছিল। গুডউইন কয়েকদিন পরে খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিল। কয়েকদিন পর ফ্রিজে বস্ফািরণ ঘটলো। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণে ঘরের দেয়ালে এবং ছাদে আঘাত করলো। অল্পকিছুক্ষণের মধ্যেই পুরো অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়ে গেল। গুডউইন এ সময় অন্য একটি ঘরে ঘুমিয়ে ছিল। সে জানায়, আমি ওইখানে থাকলে হয়তো মারা যেতাম। কি কারণে ঘটছে প্রথমে বুঝতে পারিনি। কারণ এই ভবনে কোনো গ্যাস নেই। এই ঘটনার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের কারণ ওই ফ্রিজে রাখা দেশীয় রুবার্বের চাটনি। চাটনি ফ্রিজের মিথেন গ্যাসকে সক্রিয় করতে সহায়তা করেছে যার ফলেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।