রমজান উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূতের শুভেচ্ছা

পবিত্র রমজান মাস উপলক্ষে সকল বাংলাদেশির প্রতি শান্তিময় ও উপলব্ধিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। তিনি বলেন, এই মাসে আমরা আমাদের পরিবার এবং জনগোষ্ঠীর সম্মিলিত মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করি। যা সকল ধর্মীয় বিশ্বাসের মূলে নিহিত রয়েছে। আমাদের এই সমবেদনার চেতনা প্রমাণ করে যে, ভবিষ্যত্ প্রজন্মের মঙ্গলের জন্য আমাদের পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে পারি। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকলের পক্ষ থেকে, আমার স্ত্রী গ্রেস ও আমাদের সন্তানদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা।