৪৮ ঘন্টার মধ্যে ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করুন
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২৩:২৮
আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিভক্ত ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানিয়ে সরকার ও নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। বেঁধে দেয়া সময়ের মধ্যে কোনো ব্যবস্থা নেয়া না হলে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে বলে নোটিসে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইনজীবী মো. আলমগীর হোসেন ও মো. গোলাম নবী স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনের সচিব ও প্রধান নির্বাচন কমিশনার বরাবর ডাকযোগে এ নোটিস পাঠান।
নোটিসে বলা হয়, স্থানীয় সরকারের আইন সংশোধন করে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা হয়েছে। আইনে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা হলেও দীর্ঘদিন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তার মানে প্রতি মুহূর্তেই এর মাধ্যমে আইনের লঙ্ঘন করা হচ্ছে।