ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

লিভারপুলের যা করণীয় ছিল, তারা সেটাই করেছিল। শেষ রাউন্ডের খেলায় উলভসকে ২-০ গোলে হারিয়েছিল। কিন্তু এটাই যথেষ্ট ছিল না। কারণ, শেষ রাউন্ডে নিজেদের খেলায় ৪-১ গোলে ব্রাইটনকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি। ফলে সারাটা মৌসুম প্রবল লড়াইয়ের পরও সেই সিটির বিজয় দেখতে হলো লিভারপুলকে। টানা দ্বিতীয় মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে গোল করেছেন আগুয়েরো, লাপোর্তে, মাহারেজ ও গুনডোগান। ব্রাইটনের একমাত্র গোলটি করেছেন মারি।  অন্যদিকে লিভারপুলের হয়ে দুই গোল করেছেন সাদিও মানে।