আইলা ও সিডরে ক্ষতিগ্রস্তদের মধ্যে কলা গাছ বিতরণ
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ১৭:২২
আইলা আর সিডরে ক্ষতিগ্রস্ত মানুষদের কৃষি ক্ষেত্রে সহায়তা দেয়ার জন্য দাকোপের কামারখোলা ইউনিয়নের ১০টি গ্রামের ২০০ জন কৃষাণ-কৃষাণীর মাঝে বেসরকারি সংস্থা লোকজের উদ্যোগে ৪ প্রজাতির সহস্রাধিক কলা গাছ বিতরণ করা হয়েছে। এসব গাছের মধ্যে রয়েছে কাঁচকলা, কুলপাক, ঠটেকলা ও দয়াকলার চারা। এ উপলক্ষে কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে সমরেশ চন্দ্র ঘরামির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান উমাশংকর রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন, ইউপি সদস্য আমজাদ হোসেন গাজী, তৈয়েবুর রহমান সানা, অনিতা রায়, লোকজের নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার, উন্নয়ন কর্মী ও গবেষক শেখর রায়, শিক্ষক অমরেন্দ্র নাথ রায়, উপানন্দ রায়, লক্ষণ রায়, বিশ্বজিত্ মন্ডল, মহিদুল ইসলাম, গুরুদাশ কবিরাজ, অনিমশ মহালদার, পার্থ মন্ডল প্রমুখ। পরিবেশ সুরক্ষা এবং স্থায়িত্বশীল আর্থিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন লোকজের কর্মকর্তা মিলন কান্তি মন্ডল।