সন্দ্বীপে কারিতাসের শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ১৭:২৫
সন্দ্বীপে সম্প্রতি কারিতাস দিশা প্রকল্পের উদ্যোগে অতি দরিদ্র ১৫০০ ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজা নুর-ই আলামীন, বিশেষ অতিথি ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম। এই অনুষ্ঠানের মাধ্যমে ৯৭০ রিম কাগজ ও ১৯৪০২টি কলম বিতরণ করা হয়।