নাবিলার উপস্থাপনায় ‘ঝটপট ইফতার’

পবিত্র রমজান উপলক্ষে মজাদার সব ইফতারের ঝটপট রান্নার কৌশল নিয়ে অনুষ্ঠান ‘ঝটপট ইফতার’। নাবিলা করিমের উপস্থাপনায় রমাজনের প্রতিদিন ৬টা ৫ মিনিটে একুশে টেলিভিশনে দেখা যাবে অনুষ্ঠানটি। অনুষ্ঠান প্রসঙ্গে একুশে টেলিভিশনের এজিএম প্রোগ্রাম মোশরাফুল আলম বাচ্চি জানান, ‘রমজানে সব গৃহিণী চায় পরিবারের জন্য স্বাস্থ্য সম্মত কিছু ভালো খাবার পরিবেশন করতে। আর এই খাবর যেন ইফতারের পূর্বে দ্রুত রান্না করে পরিবেশন করা যায় সে দিকটি লক্ষ্য রেখেই আমাদের আয়োজন ‘ঝটপট ইফতার’।