বিনোদন প্রতিদিন চয়েজ
‘আমার আমি’তে মুরশীদ জাহান
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ১৯:৩৫
‘আমার আমি’তে আজকের অতিথি নজরুল সংগীতশিল্পী মুরশীদ জাহান। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন সংগীতের বিভিন্ন বিষয়সহ বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। এ ছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ‘আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।