সংবাদ কণিকা
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২০:৫০
মিসরে টুইটারের অনুবাদ
টুইটার একটি নতুন সেবা চালু করেছে, যার মাধ্যমে আরবি না জানা ব্যবহারকারীদের জন্য নেতৃস্থানীয় মিসরীয়দের টুইট স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হচ্ছে। ক্ষমতার পালাবদলে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে সফল ব্যবহার হয়েছে যে দেশে, সেই মিশরে স্বয়ংক্রিয় অনুবাদ চালু করেছে টুইটার। এর ফলে দেশটির শীর্ষস্থানীয় ও প্রভাবশালীদের করা টুইট আরবি থেকে সরাসরি অনুবাদ হয়ে প্রকাশিত হচ্ছে। নতুন ব্যবস্থার ফলে আরবি না জানা ব্যবহারকারীদের কাছেও প্রভাবশালী মিশরীয়দের টুইট পৌঁছে যাচ্ছে। পরীক্ষামূলকভাবে টুইটার এ সেবা চালু করেছে। এক্ষেত্রে মাইক্রোসফটের বিং ট্রান্সলেটর ব্যবহার করা হচ্ছে। —বিবিসি
মহাকাশে ব্যাক্টেরিয়া
মহাকাশে ব্যাক্টেরিয়াগুলো স্তম্ভ এবং আচ্ছাদন আকৃতিতে বাড়ে। পৃথিবীর কোনো ব্যাক্টেরিয়ার গঠন এ রকম নয়। মহাকাশে ব্যাক্টেরিয়া অদ্ভুত প্রক্রিয়ায় বৃদ্ধি পায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশ ব্যাক্টেরিয়ার সঙ্গে পৃথিবীর ব্যাক্টেরিয়ার পার্থক্য তুলনা করে দেখতেই নমুনাটি পাঠিয়েছেন বিজ্ঞানীরা। একদল বিজ্ঞানী মহাকাশ ব্যাক্টেরিয়ার নমুনা নাসা স্পেস শাটল আটলান্টিসে এ গবেষণাটি করছেন। গবেষকরা জানিয়েছেন, একটি ‘নকল’ মূত্রথালায় দেখা যায়, ব্যাক্টেরিয়াগুলোর বৃদ্ধি পৃথিবীর ব্যাক্টেরিয়ার বৃদ্ধির প্রক্রিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন। —ইয়াহু নিউজ
বোর্ডিং স্কুলে প্যারিস
প্রয়াত গায়ক মাইকেল জ্যাকসন তনয়া ১৫ বছর বয়সী প্যারিসকে এবার ভর্তি করা হবে বখে যাওয়া ছেলেমেয়েদের বোর্ডিং স্কুলে। আত্মহত্যা করার চেষ্টার পর তাকে এই বোর্ডিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। আমেরিকার উটাহ অঙ্গরাজ্যে অবস্থিত বোর্ডিং স্কুল ‘ডায়মন্ড র্যাঞ্চ একাডেমি’-তে প্যারিসকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, স্কুলটিতে প্যারিসকে ভর্তি করতে ১ কোটি ডলার দিতে হবে তার পরিবারকে। প্যারিসের মা ডেবি রো এবং দাদিমা ক্যাথরিন চান তার মেয়ে যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আর তাই এই বিষয়টি তারা নিশ্চিত করবেন। — রয়টার্স