চোরাচালান প্রতিরোধে দর্শনা সীমান্তে যৌথ টহল

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীরা একটানা তিনঘন্টা যৌথ টহল দিয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ যৌথ টহল চলে। দর্শনার নিমতলা সীমান্তের ৭৪নং মেইন পিলার থেকে সাব পিলার ৬ পর্যন্ত এ টহল চলে। বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডের কমান্ডার খোরশেদ আলম জানান, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধের জন্য মাঝে-মধ্যে দু’দেশের সীমান্তরক্ষীদের নিয়ে যৌথ টহলের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে এ যৌথ টহলের আয়োজন। এতে বাংলাদেশের পক্ষে ৯ সদস্যের বিজিবি টিমের নেতৃত্ব দেন দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার খোরশেদ আলম। ভারতের ৯ সদস্য টিমের নেতৃত্বে ছিলেন নদীয়া জেলার চাপড়া থানার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি শর্ভেস কুমার। এই নিয়মিত টহল চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করেন উভয় দেশের সীমান্তরক্ষীরা।