ভালুকায় ৯ জুয়াড়ি গ্রেফতার
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২১:০৪
ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের গ্যাস লাইন এলাকা ও উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে ৯ জুয়ারীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আজিজুল হক (৪৫), আবুল কালাম (২৫), হোসেন আলী (২৮), আবদুল ছালাম (২৫), আইজুল (৩০), শফিকুল ইসলাম (২৬), হাফিজ উদ্দিন (৩৭), মোশারফ হোসেন (১৯) ও আকবর আলী (২৫)। বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। ভালুকা মডেল থানার এসআই সৈয়দ আজিজ রায়হান জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।