মহাদেবপুরে দুই লাখ টাকার
মাছ লুট
মহাদেবপুর (নওগঁ) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২১:০৬
নওগাঁর মহাদেবপুরে এক মত্স্যচাষীর প্রায় দুই লাখ টাকার মাছ লুট করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার চককন্দপপুর এলাকার পদ্মপুকুরে মাছ লুটের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলা সদরের কলেজ পাড়ার আহসান কিবরিয়া চককন্দপপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র এসকেন্দার আলীর একটি পুকুর লিজ নিয়ে ৬ বছর ধরে মাছ চাষ করে আসছিলেন। গত শুক্রবার ভোর রাতে এসকেন্দার আলীর ভাই মিন্টু ও বাচ্চু একদল সন্ত্রাসী নিয়ে আহসান কিবরিয়ার চাষ করা মাছ লুট শুরু করে। খবর পেয়ে আহসান কিবরিয়া থানায় অভিযোগ দিলে সকালে মহাদেবপুর থানার এস আই মহিদুল ইসলাম ফোর্স নিয়ে পুকুরে উপস্থিত হয়ে মাছ ধরার জাল, লুট করা কিছু মাছ ও মাছ পরিবহনের কাজে ব্যবহূত ভুটভুটি জব্দ করে থানায় নিয়ে আসেন। আহসান কিবরিয়া জানান, ওই পুকুরটি পর্যায়ক্রমে তিনি ১১ বছরের জন্য লিজ নিয়েছেন। এ ব্যাপারে এসআই মহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।