কোটা প্রথা বাতিলের দাবি বাকৃবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল বাতিলসহ সকল চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা উপেক্ষা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২য় দিনের মত গতকাল শুক্রবার মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেছে। জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শহীদুর রহমান খান এবং সহকারী প্রক্টর উজ্জ্বল কুমার নাথ ও মুহাম্মদ জিয়াউল হক তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। পরে প্রশাসনের বাধা উপেক্ষা করে ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতি স্মারক বিজয়’৭১ এর পাদদেশে ‘মেধা চত্বরে’ এর সামনে মানববন্ধন করে।