৩০ টাকার জন্য যুবকের শরীর ঝলসে দিল দোকানি

মাত্র ৩০ টাকার জন্য গরম চায়ের কেটলী দিয়ে যুবকের শরীর ঝলসে দিল এক দোকানি। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বেলঘর হাটকোলা গ্রামে নিষ্ঠুর দোকানি সোহেল ঘটনাটি ঘটায়। যুবক একই গ্রামের ফজলুল হকের ছেলে ইমাম হোসেন। সে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে। জানা যায়, গত ৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ইমাম হোসেন ওই চায়ের দোকানে প্রতিদিনের ন্যায় যায়। দোকানি সোহেল বকেয়া ৩০ টাকা চাইলে ইমাম হোসেন পরে দিবে বলে জানান। এতে দোকানি ক্ষিপ্ত হয়ে হট্টগোল সৃষ্টি করে। এক পর্যায়ে দোকানি গরম চায়ের কেটলি ছুঁড়ে মারে ইমামের গায়ে। ইমাম হোসেন জানান, মাত্র ৩০ টাকার জন্য শরীরের সাথে জীবনটাও যেন ঝলসে দিল। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছেন।