লিফলেট বিতরণকালে হিজবুতের দুই সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর দুই কর্মীকে গুলশান ও পুরানা পল্টন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের সামনে লিফলেট বিতরণকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আনিসুর রহমান ও রায়হান শরীফ। গুলশান থানার ওসি (তদন্ত) জানান, স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে লিফলেট বিতরণকালে স্থানীয় জনতা হিযবুত তাহরীর কর্মী আনিসুর রহমানকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে, পুরানা পল্টন এলাকার একটি মসজিদের সামনে লিফলেট বিতরণকালে একই সময়ে হিযবুত তাহরীর আরেক কর্মী রায়হান শরীফকে পুলিশ আটক করে পল্টন থানায় সোপর্দ করেন। পল্টন থানা পুলিশ জানিয়েছে, রায়হানকে গ্রেফতার দেখানো হয়েছে।