সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় দোয়া
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ২১:৫৪
গতকাল শুক্রবার নয়াপল্টনস্থ ভাসানী ভবনের মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। খোকা বর্তমানে বিদেশে চিকিত্সাধীন রয়েছেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব আবদুস সালাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আবুল বাশার, বজলুল বাসিত আঞ্জু, মকবুল আহম্মেদ আকন্দ, সামসুল হুদা, সাজ্জাদ জহির, আনোয়ারুজ্জামান আনোয়ার, আব্দুল আলীম নকী, নুরজাহান মাহবুব, নবী উল্ল¬াহ নবী, সাদেক আহম্মেদ খান, আতিকুল ইসলাম মতিন, আলতাফ হোসেন, আনভীর আদিল খান, এম এ সাহেদ মন্টু, আরিফুল ইসলাম আরিফ, হাসিনা মোর্শেদ কাকলী প্রমুখ।