ছিনতাইকারীদের হাতে সিংগাইরে বৃদ্ধা নিহত তিন ছিনতাইকারী গ্রেফতার

সিংগাইর উপজেলার চারিগ্রাম গ্রামে ছিনতাইকারীরা হাতুরি দিয়ে পিটিয়ে এক বৃদ্ধাকে হত্যা করে তার স্বর্ণালংকার নিয়ে গেছে। পুলিশ গতকাল শুক্রবার মহিলার লাশ উদ্ধার করেছে।এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সিংগাইর থানার ওসি জানান, চারিগ্রামের আদারী ভুঁইয়ার স্ত্রী লালজান বেগম (৬০), গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে তার কানে এবং গলায় স্বর্ণালংকার দেখতে পেয়ে এলাকার সজিব, শেখ রিংকু ও জামাল ঐ মহিলার পিছু নেয়। একপর্যায় তারা হাতুরি দিয়ে তাকে হত্যা করে তার গহনা নিয়ে পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের ছেলে একটি হত্যা মামলা দায়ের করেছে।