চট্টগ্রামে আহলে সুন্নাতের সভা

১২ দফা দাবি মেনে নেয়ার আহ্বান

আহলে সুন্নাত আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা দেশে চলমান গভীর সংকট থেকে উত্তরণের জন্য ১২ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া তারা তাদের কর্মী সাইফুলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। গতকাল শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দিদার টাওয়ারে অধ্যাপক মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।