পাপেট শো
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২০:০৯
বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে শিশুদের বিনোদন অনুষ্ঠান উপভোগের সুযোগ খুব সীমিত। তারপরও দুয়েকটি চ্যানেল চেষ্টা করে শিশুতোষ অনুষ্ঠান প্রচারের। এসব বিনোদন অনুষ্ঠানের মধ্যে পাপেট শো শিশুদের আকর্ষণের অন্যতম একটি বিষয়। বিশেষ করে ৪ বছর থেকে ১০ বছর বয়সী শিশুরা পাপেট শোর প্রধান দর্শক। এসব শিশুদের কথা মাথায় রেখে বৈশাখী টেলিভিশন গত বছর দুই ঈদে নির্মাণ ও প্রচার করে পাপেট শো যথাক্রমে রংধনু ফুল ও ছুটির আনন্দ। এরই ধারাবাহিকতায় এবারের ঈদেও নির্মাণ করতে যাচ্ছে ৫ পর্বের পাপেট শো ‘গল্পের দেশে বুলু ও জিনিয়া’।