স্বার্থান্বেষী মহল মুক্তিযুদ্ধকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে - সেক্টর কমান্ডারস্ ফোরাম

কোটা বিরোধী আন্দোলনের নামে সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে স্বার্থান্বেষী একটি মহল মুক্তিযুদ্ধ ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান মে. জে. (অব.) কেএম শফিউল্লাহ বীর উত্তম, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীব। ফোরাম মুক্তিযোদ্ধাদের সন্তানসন্ততি, নারী ও আদিবাসীদের সংরক্ষিত কোটা অব্যাহত রাখার পক্ষে মতপ্রকাশ করেছে। একই সঙ্গে কোটা পদ্ধতি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছে।