রাজবাড়ীতে যুবদলের নেতাকে হত্যার চেষ্টা

গত শুক্রবার রাত ১০টার দিকে রাজবাড়ী জেলা শহরের লোকোশেড এলাকায় দুর্বৃত্তরা গুলি করে জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান লালকে (৩৫) গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিতার নাম মারহামাত আলী মিয়া। বাড়ি জেলা শহরের বিনোদপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেলা শহরের লোকোশেড এলাকার পুকুর পাড়ে বসে বন্ধুদের সাথে গল্প করছিলেন লাল। সে সময় একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। দুর্বৃত্তদের ছোঁড়া একটি গুলি তার বুকের ডান পাশে এবং ২টি গুলি ডান পায়ের উরুতে লাগে। রাজবাড়ী থানার এসআই ওয়াদুদ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে গতকাল শনিবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।