ময়মনসিংহ জেলা সমিতি, ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহানগরীর একটি রেস্তোরাঁয় শুক্রবার ময়মনসিংহ জেলা সমিতি, ঢাকার নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাহী সভাপতি মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকার মহাসচিব জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি শিক্ষা সচিব আ. কুদ্দুস খান। ঐকমত্য প্রস্তাবে মাহফিজুর রহমান বাবুলকে আহ্বায়ক, এ এইচ সৈয়দ ওয়াহিদকে সদস্য সচিব, অধ্যাপক আকবর সিরাজীকে সদস্য করে তের সদস্য বিশিষ্ট একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। মনোনয়নপত্র গ্রহণ ও জমা প্রদানের তারিখ ২৫ থেকে ৩০ জুলাই নির্ধারণে নির্বাচন কমিশনে প্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহফিজুর রহমান, এডভোকেট শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, পীরজাদা শহীদুল হারুন, নাজমুুল আলম, সালা উদ্দিন হুমায়ুন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি