সৈয়দপুরের মরণোত্তর সম্মাননা পেলেন ২ শহীদ মুক্তিযোদ্ধা

নীলফামারীর সৈয়দপুরের দুই শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরোচিত মরণোত্তর সম্মাননা পেলেন। তারা হলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক এবং এএম মাহতাব বেগ। দি ডেইলি স্টারের উদ্যোগে সৈয়দপুরের উল্লেখিত দুইজনসহ সারাদেশের ১০ শহীদ বীর মুক্তিযোদ্ধাকে এই মরণোত্তর সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। এতে সভাপতিত্ব করেন দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। শহীদ মুক্তিযোদ্ধাদের স্বজনদের হাতে একটি ক্রেষ্ট, চাদর ও ২০ হাজার টাকা করে তুলে দেয়া হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা আমিনুল হকের নাতি মনজুর হোসেন সিয়াম এবং শহীদ মুক্তিযোদ্ধা এএম মাহতাব বেগের ছেলে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।