সিটি কর্পোরেশনে হারের কারণ খোঁজা হবে: দীপু মনি
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২১:৪৯
৫ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হওয়ার কারণ খোঁজা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়নগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবার চেষ্টা করবো।
এছাড়া কি ধরনের বিভ্রান্ত ছড়ানোর মাধ্যমে আমাদের প্রার্থীরা পরাজিত হয়েছে তা খতিয়ে দেখা হবে।
সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের ইকামা প্রসঙ্গে দীপু মনি বলেন, বিএনপি-জামায়াত জোটের লোকেরা বারবার বলেছে শেখ হাসিনার সরকার দেশ পরিচালনায় থাকাকালে নাকি সৌদি কর্তৃপক্ষ ইকামা পরিবর্তনের সুযোগ দেবে না।
তাদের কথাকে মিথ্যা প্রমাণিত করে ইকামা পরিবর্তনের সুযোগ সৌদি সরকার দিয়েছে এবং তা ৪ মাসের সময় বৃদ্ধি করা হয়েছে। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ইউছুফ গাজী, আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারীসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।