বৃষ্টির পানি পাশের বাড়িতে যাওয়ায়
মেহেরপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২২:৩৬
মেহেরপুর সদর উপজেলার মদনা ডাঙ্গা গ্রামে পানি নিস্কাশনকে কেন্দ্র করে ফেরদৌসি নামে এক গৃহবধূূকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ফেরদৌসির স্বামী কাউছার জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বৃষ্টির পানি পাশের বাড়ি আলামিন হোসেনের বাড়ির উপর দিয়ে প্রবাহ হলে আলামিন ও ফেরদৌসির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলামিন ধারালো অস্ত্র দিয়ে ফেরদৌসিকে কুপিয়ে মারাত্মক আহত করে। এরপর চিকিত্সার জন্য তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শনিবার সকালে তিনি মারা যান।