দুই শ্রমিককে মারধর
সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২২:৩৬
সুনামগঞ্জে শ্রমিক মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বাস-মিনিবাস মালিক সমিতি ও বাস-মিনিবাস শ্রমিক সমিতি। শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে সুনামগঞ্জের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি কাহার মিয়া জানান, শনিবার সকালে সদর উপজেলার মদনপুর সড়কে ফুল মিয়া (২৭), মাসুক আহমদ (৩০) নামের দুই বাস শ্রমিককে মারধর করে সন্ত্রাসীরা।